Showing posts with label আর্টসেল. Show all posts
Showing posts with label আর্টসেল. Show all posts

Saturday, July 30, 2011

অনিকেত প্রান্তর - আর্টসেল


তবু এই দেয়ালের শরীরে
যত ছেড়া রং ধুয়ে যাওয়া মানুষ
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার
যত উদ্ভাসিত আলোর রং
আকাশের মত অকস্মাৎ
নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ
তার চোখের কাছাকাছি এসে কেনো পথ ভেঙ্গে...

পথ চলা - আর্টসেল


আমার পথ চলা আমার পথে
যেন বেলা শেষে আকাশ কার মোহে
আমার স্বপ্ন আমার সাথে
যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে
খুঁজে পায় জীবনের তীর
জীবনকে কোন স্বপ্ন ভেবে
আমি কার আশাতে
ছুটে চলি পথে পথে
যেন কার মায়াতে
বাধা পড়েছে জীবন যে
কত সুখ কল্পনা
কত মিথ্যে প্রলোভন
কষ্টের প্রতিটিক্ষন
শোনায় তার আহবান

দুঃখ বিলাস - আর্টসেল

তোমরা কেউ কি দিতে পারো
প্রেমিকার ভালোবাসা
দেবে কি কেউ জীবনে উষ্ণতার
সত্য আশা
ভালোবাসার আগে নিজেকে নিও বাঁচিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্যপথে
একটি নাটকই দেখি মহ্কালের মঞ্চে

চিলে কোঠার সেপাই - আর্টসেল

যা দেখ যা দেখ না
ভাঙ্গে যত অনুভূতি চেনা-অচেনা
তোমার অনাগত সম্ভাবনায়
জমে ঘুন পোকার আর্তনাদ
তোমার নীল আকাশ
শূন্য চোখে চেয়ে থাকে
অন্ধকার দেয়ালে
তোমার আলো জন্ম দেয়
মিথ্যে ছায়াকে
সন্মোহিত সময়ে

উৎসবের উৎসাহে - আর্টসেল

আমার অবারিত দরজা জুড়ে
সম্ভাবনার রঙিন মলাট
আমার শরীর ডুবে আছে
অবিরাম মৃত উষ্ণতায়
তুমি যে রোদ মাখবে বলে
মেতে উঠেছো রঙের উৎসবে
আমার বিষাদ ছায়া হয়ে
ঢেকে দেয় তোমায়
জানবে আমি শুধু আমি নই
আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব
তোমাতে মিলিয়ে আমার
সব সুর তোমারই সঙ্গপনে

অপ্সরী - আর্টসেল

আমি কার ভুলে ছিলাম ভুলে
এক রক্ত মাংসের অপ্সরী
খুঁজে ফিরে অপূর্নতায় পূর্নতা
জীবনের সাথে লুকোচুরি
মনে পড়ে তুমি ছিলে পাশে
এখনও যেভাবে আছো জড়িয়ে
তবু নিড়বে তোমায় স্মৃতিচারন
সমস্ত অস্তিত্ব জুড়ে

অবশ অনুভূতির দেয়াল - আর্টসেল

তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
তবু তোমার টুকরো ছায়ায়
ডুবে আছে কত মিথ্যে আগুন অন্ধকারময়
কত স্মৃতি কত সময়
তোমার জন্য পৃথিবীতে আজকে ছুটির রোদ
নিজের মাঝে তোমায় খোঁজা
আকাশ নীলে তাকিয়ে থাকা