Wednesday, January 18, 2012

নির্বাসন

আমাদের ভালোবাসা,কোন কারণেএকাকী করেছে দুজনাকে
হৃদয়ে ধুলোজমা জীবনের পথে
নিঃস্ব হয়েছি আমি

জানাতে চাইনি ,পালাবার কারণ
নীরব থেকেছি, নিধর হয়ে
দৃষ্টিটা শুধু ঝাপসা ছিলো যে
অন্যরকম এক চোখের জলে
বেদনার আবেগে
প্রশ্বাস নেয়া আর নিঃশ্বাস ছাড়তে গিয়ে
জীবন আমার থমকে
আসন্ন এক মরণে

যখন

যখন মেঘের চাদর টেনেআবছা জেগে জোসনা
টিপ টিপ বৃষ্টি
জেনো আমি পাশে তোমার
এক সাথে ভিজছি
যখন সুরুজ দিনের
মাতাল হাওয়ায়
এলোমেলো তোমার চুল
জেনো আমি পাশে তোমার
তোমায় দেখছি
যখন আমি থাকবনা
মনে রেখো আমার এই গান
যখন আমি থাকবনা
মনে রেখো আমার এই গান
যখন

নেই প্রয়োজন

তুমি আমি যেন ছিলেম স্বপ্নে গড়া যুগল
জলরঙ্গে আঁকা ছিলো যে স্বপ্নে ভরা ভুবন

কত সুখের আনাগোনায় কেটেছিল সময়
বসে ভাবি আজও আমি কি করে এমন হয়

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়ের এই ক্ষনে

বেওয়ারিশ

রাতের অটুট নিস্তব্ধতায় ভেঙ্গে গেলো কোনো একআহ.. রাত জাগা পাখির ডাকে
শেওলাধরা পুরানো পাঁচিলে ঘেরা গোরস্থানে
আহ ..উঠছে নামছে গ্লানির কোদাল
তৈরী হচ্ছে নতুন আবাস উদ্দেশ্য পরপার
উদ্দেশ্য পরপার

স্বাধীকার!

তুমি কি দেখেছো দুঃসময়ের সন্তান
চিৎকার করে জানায় অধিকারের কথা
তুমি কি শুনেছো এ সময়ের চিৎকার
কন্টকে পা বাড়ায় কিসের হ্তাশায়

Friday, November 4, 2011

এমন দিনে

সোনালী রোদ হাসে খেলা করে সাগর তীরে
রুপালী মেঘগুলি ভেসে চলে আকাশ জুড়ে
আজ এমন দিনে ভেবে দেখি আবার
সেই আশায় ভরা স্বপ্নের দিন
এক বিষন্নতায় কাটে দিন আমার
স্বপ্নগুলি কেন মিথ্যে হয়

নদী

গাঁয়ের পাশে ছোট্ট নদী,
স্বপ্ন মাঝে হারাই যদি,
সেই নদীটা ছন্দে হাসে
নিরবধি,
ভালবাসি।